ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তে দুই বাংলাদেশি নিহত: বিএসএফের গুলিতে উদ্বেগ ও নিন্দা এনসিপির

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক

সীমান্তে দুই বাংলাদেশি নিহত: বিএসএফের গুলিতে উদ্বেগ ও নিন্দা এনসিপির

  ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি)। এক বিবৃতিতে দলটি বলেছে, প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীদের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি এবং কূটনৈতিক সৌজন্যের পরিপন্থি—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এন‌সি‌পি মনে করে, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডসহ অতীতের সব সীমান্ত হত্যা নিয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত করা জরুরি। তারা বলছে, নিহতদের পরিবারকে আইনি সহায়তা নিশ্চিত করা এবং ভারত সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সীমান্তে ভারতীয় বাহিনীর এ ধরনের অপরাধমূলক আচরণ চলমান রয়েছে, যা অবিলম্বে বন্ধ করতে ভারত সরকারকে দৃঢ় ব্যবস্থা নিতে হবে। এন‌সি‌পি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। এ ধরনের অমানবিক আচরণ যাতে পুনরায় না ঘটে—সে জন্য বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ জরুরি। দলটি আরো উল্লেখ করে, ফেলানি হত্যাকাণ্ডসহ অতীতের বহু আলোচিত সীমান্ত হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা গেলে আজকের ঘটনা হয়তো ঘটত না। তাই সরকারকে দ্রুত সব সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশদ তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আহ্বান জানিয়েছে এন‌সি‌পি।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন

সীমান্তে দুই বাংলাদেশি নিহত: বিএসএফের গুলিতে উদ্বেগ ও নিন্দা এনসিপির

আপডেট সময় ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫