ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পুরান ঢাকায় কোনও রাসায়নিক গুদামের লাইসেন্স নেই: ফায়ার সার্ভিস

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

পুরান ঢাকায় কোনও রাসায়নিক গুদামের লাইসেন্স নেই: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন—পুরান ঢাকার কোনও রাসায়নিক গুদামে বর্তমানে ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। তিনি স্পষ্ট করে জানান, বহু বছর ধরে ওই এলাকায় নতুন লাইসেন্স ইস্যু করা হচ্ছে না এবং পূর্বের সব লাইসেন্সও বাতিল করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে বাংলা ট্রিবিউন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ‘শিল্প খাতে অগ্নি ও রাসায়নিক দুর্ঘটনা রোধে কার্যকর নীতি বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।   তাজুল ইসলাম চৌধুরী বলেন, “অনেকে বলে পুরান ঢাকায় ২ হাজার ৫০০ রাসায়নিক গুদামের লাইসেন্স আছে—এটা ভুল। পাঁচ-ছয় বছর ধরে আমরা এই লাইসেন্স প্রদান বন্ধ রেখেছি। আমি তিন বছর ধরে দায়িত্বে আছি—আমার সময়ে কোনও লাইসেন্স বা নবায়ন হয়নি। পুরনো সব লাইসেন্স বাতিল। আবাসিক এলাকায় থাকা এসব কেমিক্যাল গোডাউনের সঙ্গে ফায়ার সার্ভিসের আর কোনও সম্পৃক্ততা নেই।”

তিনি জানান, আটটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে জরুরি ভিত্তিতে ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। “আবাসিক এলাকায় কোনো ধরনের কেমিক্যাল গোডাউন বা শিল্পকারখানা থাকতে পারে না। এটি কমিউনিটির জন্য বিপজ্জনক,”—বলেন তিনি।

ফায়ার সার্ভিসের এই পরিচালক জানান, সারা দেশে ইন্সপেক্টর রয়েছেন মাত্র ২৬৮ জন, যা বিশাল এলাকাজুড়ে ঝুঁকি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ‘খুবই অপ্রতুল’। শনিবারে প্রতিটি স্টেশনই নিয়মিত টোপোগ্রাফি করছে বলে তিনি উল্লেখ করেন।

অবৈধ গুদাম উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন— “আমাদের নিজের ম্যাজিস্ট্রেট নেই। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের ওপর নির্ভর করতে হয়। এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্ভব হয় না।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান, বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আনসারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান, শ্রম খাত ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ইউটিউবে গোলটেবিল বৈঠকটি সরাসরি প্রচার করা হয়।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন

পুরান ঢাকায় কোনও রাসায়নিক গুদামের লাইসেন্স নেই: ফায়ার সার্ভিস

আপডেট সময় ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫