জেটিভি নিউজ বাংলা,ডেস্ক প্রিন্ট ভার্সন
সিংগাইরে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বকচর এলাকায় রাস্তার পাশ থেকে জাকির হোসেন (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম। পুলিশ জানায়, ভোরে বকচর রাস্তার নুরুল ইসলামের বাড়ির সামনে স্থানীয়দের খবর পেয়ে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন চান্দহর ইউনিয়নের চারচামটা গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, সোমবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো বাড়ির পাশের আনন্দবাজারে চা খেতে বের হন জাকির হোসেন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। রাত আনুমানিক ৪টার দিকে এক সবজি চাষি খবর দেয় যে জাকিরের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে। ওসি তৌফিক আজম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।জেটিভি নিউজ বাংলা ডেস্ক

Reporter Name 
























