ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ওসির ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজে রক্ষা পেল ১০ লাখ টাকার মালামাল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ওসির ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজে রক্ষা পেল ১০ লাখ টাকার মালামাল

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়া এলাকায় রোববার (২৩ নভেম্বর) দুপুরে আবদুর রহমানের মালিকানাধীন একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। স্থানীয়দের মতে, আগুনের তীব্রতায় কেউই গোডাউনে প্রবেশের সাহস পাচ্ছিলেন না। ঠিক সেই মুহূর্তে নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ওসি খালিদ হোসেন দৌড়ে ঢুকে পড়েন আগুনের ভেতরে। এরপর তিনি মাথায় করে তুলার বস্তাসহ মালামাল বের করতে শুরু করেন। তার এমন সাহসিকতা দেখে সাধারণ মানুষও উদ্ধারে যোগ দেন। ফলে দ্রুত মালামাল সরিয়ে ফেলতে সক্ষম হন স্থানীয়রা। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে সরানো সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় গোডাউনটি। ওসির এমন ঝুঁকিপূর্ণ ভূমিকার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান— “আমরা পৌঁছানোর আগেই ওসি স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে সক্রিয় ছিলেন। তার দ্রুত সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধি ক্ষতি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।” পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক বলেন— “ওসি স্যার যখন নিজ হাতে মালামাল বের করতে শুরু করেন, তখন মানুষ সাহস পায়। তিনি মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন।” স্থানীয়রাও জানান, ওসির এমন কাজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তার দ্রুত পদক্ষেপ না থাকলে ক্ষতি আরও অনেক বেশি হতো।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ওসির ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজে রক্ষা পেল ১০ লাখ টাকার মালামাল

আপডেট সময় ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫