ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

খাদ্য নিরাপত্তায় অবদান রাখা ৩১ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

  • জেটিভি নিউজ বাংলা, ডেস্ক

খাদ্য নিরাপত্তায় অবদান রাখা ৩১ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

ঢাকা, ২৩ নভেম্বর: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর খাদ্য অধিদফতরের সভাকক্ষে আমন ২০২৪–২৫ ও বোরো ২০২৫ সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত আমন ও বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন, চুক্তি, ব্যবস্থাপনা, দক্ষতা, সততা ও সমন্বয়সহ বিভিন্ন সূচকে সেরা হিসেবে নির্বাচিত মাঠপর্যায়ের মোট ৩১ জন কর্মকর্তা-কর্মচারীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ১ জন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ৫ জন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ১০ জন এবং ব্যবস্থাপক, চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ১৫ জন রয়েছেন। অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা বলেন, “২০২৪ সালে সরকার পরিবর্তনের পর দেশের অধিকাংশ প্রতিষ্ঠান চাপে পড়লেও খাদ্য অধিদফতর ব্যতিক্রম ছিল। এখানকার কর্মকর্তা-কর্মচারীরা সবসময়ই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন।” তিনি জানান, চলমান আমন মৌসুমের সংগ্রহ লক্ষ্যমাত্রা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি ন্যূনতম হলেও তা অবশ্যই অর্জন করতে হবে। ধান-চালের সংগ্রহ মূল্য যৌক্তিকভাবে নির্ধারণ হওয়ায় কৃষক বা সংশ্লিষ্ট কারও ক্ষতির সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মধ্য ফেব্রুয়ারির আগেই সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, “কোনও কৃষক ধান নিয়ে এলে তাকে ফেরত দেওয়া যাবে না। শুধু আদ্রতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। গুদামে পঁচা চাল পাওয়া গেলে বরদাস্ত করা হবে না।” বিশেষ অতিথি খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, “বিগত বোরো মৌসুমে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ধান-চাল সংগ্রহ হয়েছে। এটি খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফল।” তিনি চলমান আমন মৌসুমেও একই আন্তরিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং আমন সংগ্রহ অভিযান সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

খাদ্য নিরাপত্তায় অবদান রাখা ৩১ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আপডেট সময় ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫