ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে কত সময় লাগবে, সংসদে এমপি মোশারফের প্রশ্ন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের পদযাত্রা রাজশাহীতে দিনের বেলায় দাপিয়ে বেড়াচ্ছে ভারী ট্রাক, এক বছরে ১৬৯ দুর্ঘটনায় নিহত ১৬০ কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশু আলমগীরকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজ, ২৩ কিলোমিটারজুড়ে যানজট বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, ভারতীয় নাগরিক আটক দীপু মনি বললেন, ‘এখন আর জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে’ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, হইচইয়ে তোপের মুখে সালাহউদ্দিন আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, প্রতি ইউনিট ২৫ টাকায় কিনবে সরকার সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছাল, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের পদযাত্রা

 জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৩০ আগস্ট ২০২৬ ইং,সময় বিকাল ০৪:৪০ মিনিট। 

ঢাকা প্রতিনিধি: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে জাতীয় সংসদ অভিমুখে এ পদযাত্রা শুরু হয়। ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বাংলামোটর থেকে জাতীয় সংসদের দিকে অগ্রসর হন। কর্মসূচি শেষে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার, ভুক্তভোগীদের স্বীকৃতি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ও রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি তুলে ধরা হবে স্মারকলিপিতে। পদযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অংশ নেন। এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন। জানা গেছে, জাতীয় সংসদের স্পিকারের কাছে যে স্মারকলিপি দেওয়া হবে, সেখানে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই হুবহু আইনে পরিণত করার দাবি জানানো হবে। এর পাশাপাশি বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হবে। গুমের ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা এবং গুম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও বিভিন্ন দাবি জানানো হবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও আইনগত ব্যবস্থা জোরদারের দাবি তুলে ধরেছে ১১ দলীয় ঐক্যজোট। কর্মসূচিতে ১১ দলের শীর্ষ নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে জাতীয় সংসদে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে কত সময় লাগবে, সংসদে এমপি মোশারফের প্রশ্ন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের পদযাত্রা

আপডেট সময় ১০ ঘন্টা আগে