ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিনয়ে ফিরছেন না পপি? জীবনের বাকি সময় শান্তি ও ধর্মীয় অনুশীলনে কাটাতে চান জনপ্রিয় এই নায়িকা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা শুরু ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে কত সময় লাগবে, সংসদে এমপি মোশারফের প্রশ্ন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের পদযাত্রা রাজশাহীতে দিনের বেলায় দাপিয়ে বেড়াচ্ছে ভারী ট্রাক, এক বছরে ১৬৯ দুর্ঘটনায় নিহত ১৬০ কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশু আলমগীরকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজ, ২৩ কিলোমিটারজুড়ে যানজট বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, ভারতীয় নাগরিক আটক দীপু মনি বললেন, ‘এখন আর জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে’ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, হইচইয়ে তোপের মুখে সালাহউদ্দিন

কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশু আলমগীরকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৯ আগস্ট ২০২৬ ইং,সময় : বিকাল ০৪:১৩ মিনিট। ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ থেকে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এসে বহির্বিভাগে হারিয়ে যায় ৫ বছরের শিশু আলমগীর। পরে শিশুটিকে একা ও আতঙ্কিত অবস্থায় হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতে দেখে হেফাজতে নেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম। এরপর অভিভাবকদের খুঁজে বের করে শিশুটিকে নিরাপদে তাদের কাছে ফিরিয়ে দেন তিনি। শনিবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে বলে আনসারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুর্মিটোলা হাসপাতালের বহির্বিভাগে শিশুটিকে একা ঘোরাঘুরি করতে দেখে তাকে আগলে রাখেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম। এরপর শুরু হয় নিখোঁজ শিশুটির অভিভাবকদের খোঁজার কার্যক্রম। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশু আলমগীরকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আলমগীরের মা-বাবা। এ সময় তারা সন্তানের নিরাপদে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সঙ্গে শিশুটিকে হেফাজতে নিয়ে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

অভিনয়ে ফিরছেন না পপি? জীবনের বাকি সময় শান্তি ও ধর্মীয় অনুশীলনে কাটাতে চান জনপ্রিয় এই নায়িকা

কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশু আলমগীরকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

আপডেট সময় ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬