ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৪০ কোটি টাকার চার ফ্লাইওভার প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ রংপুরে চার খুনের পর মহানগর পুলিশ কমিশনার বদলি রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসনের অপেক্ষায় লাখো মানুষ, বাড়ছে অনিশ্চয়তা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর সরকার, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিয়ের কয়েক দিন আগে হবু স্ত্রীকে হারিয়ে অদিতের আবেগঘন বার্তা গ্যাস সংকট কাটছে না, তৃতীয় এলএনজি টার্মিনাল চালুতে লাগতে পারে দুই বছর মহিমা নির্দোষ চক্রান্তের শিকার চারজনকে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, গ্রেপ্তার ২ বঙ্গভবনে প্রথম কর্মদিবসে যোগ দিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

রংপুরে চার খুনের পর মহানগর পুলিশ কমিশনার বদলি

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৫ আগস্ট ২০২৬ ইং,সময়: রাত ০৮:৩০ মিনিট।

রংপুরে আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১-এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আব্দুল মাবুদ। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তাকে আবার বদলি করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

চারজনের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত শনিবার (২৩ আগস্ট) রাতে রংপুর নগরের কামালকাছনা এলাকার একটি তিনতলা বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী (১৩)। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রবিবার ভোরে দুজনকে আটক করার কথা জানায় পুলিশ। আটক দুই তরুণ হলেন সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাস (২৩)। তাদের বাড়ি গণপতি চক্রবর্তীর বাড়ির কাছেই।

সংবাদ সম্মেলনে আবেগতাড়িত কমিশনার

এরপর রবিবার বেলা দেড়টার দিকে হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। এর পরদিনই রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে পরিবর্তন এনে নতুন কমিশনার হিসেবে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে দায়িত্ব দেওয়া হলো।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

৫৪০ কোটি টাকার চার ফ্লাইওভার প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ

রংপুরে চার খুনের পর মহানগর পুলিশ কমিশনার বদলি

আপডেট সময় ১৪ ঘন্টা আগে