৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১২ আগস্ট ২০২৬ ইং,সময় :বিকাল ০৪:০২ মিনিট। ৬০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। তবে যুদ্ধবিরতির মেয়াদ কতদিন বাড়ানো হবে কিংবা এ বিষয়ে সমঝোতার অন্যান্য শর্ত কী থাকবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং চলমান সংঘাতের অবসানের লক্ষ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। নতুন এই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর মেয়াদ ও অন্যান্য শর্ত নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

আন্তর্জাতিক ডেস্ক 



























