ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রফতানি, আজ গুরুত্বপূর্ণ শুনানি বাবার আবেগঘন আহ্বান—‘অবসর ভেবো না, আবারও মাঠে ফিরো’; নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে টানা ছয় দিনের বিরতির পর আজ বিকেলে আবারও বসছে জাতীয় সংসদ ব্রাজিলের জয় উদযাপন ঘিরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ হত্যা: আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ৭৩ বছরে পদার্পণ রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিক্ষা-গবেষণায় নতুন অঙ্গীকার সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু, সোহানী শিফাকে আটক করে পরে ছেড়ে দিল পুলিশ ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে কনডমের বিজ্ঞাপন, তদন্ত দাবি সাবেক ক্রিকেটার কীর্তি আজাদের সাইবার যুদ্ধ ও তথ্যযুদ্ধ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৬ জুলাই ২০২৬ ইং,সোমবার সময় :দুপুর ০৩:০০ মিনিট।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে নিজের মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এখন থেকে মন্ত্রীরাও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেবেন বলেও জানান তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত একটি বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলবো আজকে। বিনয় করে বলা—আপনারা রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন।’ স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, আপনাদের আমার বলা উচিত। এখন আপনাদের ইচ্ছা। যেটা বলব, আমি এটা করছি। আমার আব্বা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রতি মাসে তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন, যাতে সেই অর্থ গরিব-মিসকিন মানুষের সহযোগিতা বা সরকারের প্রয়োজনীয় কাজে ব্যয় করা যায়।’ প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু বেতন নিচ্ছি, না নিয়ে চলতে পারছি না। আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দিচ্ছি। বেতন যখন আমার অ্যাকাউন্টে আসে, তখন আমি সেই টাকা তুলে একটি চেকের মাধ্যমে সরকারের অ্যাকাউন্টে জমা দিয়ে দিই।’ প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে আরও বলেন, ‘আমার আব্বা কাজটা করতেন, আমি করছি। আপনারাও যদি মনে কিছু না নেন, অথবা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে প্রতি মাসে আপনাদের বেতনের ১০ শতাংশ সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন।’ স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই আহ্বানে উপস্থিত মন্ত্রীরা ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, ‘আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। খুশি হয়েছি যে তিনি আমাদের কাছে এভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।’ জেটিভি নিউজ বাংলা, দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রফতানি, আজ গুরুত্বপূর্ণ শুনানি

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

আপডেট সময় ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬