ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রফতানি, আজ গুরুত্বপূর্ণ শুনানি বাবার আবেগঘন আহ্বান—‘অবসর ভেবো না, আবারও মাঠে ফিরো’; নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে টানা ছয় দিনের বিরতির পর আজ বিকেলে আবারও বসছে জাতীয় সংসদ ব্রাজিলের জয় উদযাপন ঘিরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ হত্যা: আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ৭৩ বছরে পদার্পণ রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিক্ষা-গবেষণায় নতুন অঙ্গীকার সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু, সোহানী শিফাকে আটক করে পরে ছেড়ে দিল পুলিশ ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে কনডমের বিজ্ঞাপন, তদন্ত দাবি সাবেক ক্রিকেটার কীর্তি আজাদের সাইবার যুদ্ধ ও তথ্যযুদ্ধ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

বাবার আবেগঘন আহ্বান—‘অবসর ভেবো না, আবারও মাঠে ফিরো’; নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

জেটিভি নিউজ বাংলা | স্পোর্টস ডেস্ক 

সংগৃহীত ছবি তারিখ : ০৭ জুলাই ২০২৬ ইং,সময় সকাল ০৯:৪৫ মিনিট।

নরওয়ের কাছে হেরে চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। টুর্নামেন্ট থেকে ব্রাজিলের বিদায়ের পর এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি এই সুপারস্টার। তবে এই কঠিন সময়ে ছেলের পাশে দাঁড়িয়েছেন তার বাবা নেইমার সান্তোস সিনিয়র। সোমবার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন বার্তায় তিনি ছেলেকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবারও মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন। চলতি বিশ্বকাপে ইনজুরির কারণে কোচ কার্লো আনচেলত্তির দলে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে অল্প সময়ের জন্য মাঠে নামার সুযোগ পান নেইমার। নরওয়ের বিপক্ষে শেষ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেননি তিনি। ম্যাচ শেষে অশ্রুসিক্ত নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বলেন, ‘এখানেই শেষ।’ ৩৪ বছর বয়সী নেইমারকে উদ্দেশ্য করে তার বাবা লিখেছেন, ‘আহ্ বাবা... কী দারুণ এক পথচলা। অনেক চ্যালেঞ্জিং, অনেক বেদনার, কিন্তু ঈশ্বরের অসীম আশীর্বাদপুষ্ট। ফুটবল পায়ে সেই চেনা আনন্দটা আবার খুঁজে নাও। মাঠের হাসিটা ফিরিয়ে আন। আজ তুমি সম্পূর্ণ সুস্থ। ঈশ্বর তোমাকে আবার সুযোগ দিয়েছেন সেই কাজটা করার, যা তুমি ছোটবেলা থেকে ভালোবেসেছ। খেলাটা উপভোগ কর।’ তিনি আরও বলেন, জীবনের কঠিন সিদ্ধান্ত, সমালোচনা কিংবা মানুষের আকাশচুম্বী প্রত্যাশার ভার যেন নেইমার নিজের কাঁধে বয়ে না বেড়ান। বার্তায় তিনি লেখেন, ‘ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। আজ নেওয়া কোনো সিদ্ধান্তই তোমার পুরো গল্পটা নির্ধারণ করে দেয় না। একটা স্বপ্ন এখনো সত্যি হয়নি মানেই সেটা মরে যায়নি। কোনো কঠিন মুহূর্ত গল্পের শেষ টেনে দিতে পারে না। জীবনের শেষ অধ্যায়টা ঈশ্বরই লেখেন।’ বার্তার শেষাংশে নেইমারের ক্যারিয়ারের পেছনে নিজের আত্মত্যাগের কথা স্মরণ করে সান্তোস সিনিয়র লিখেছেন, ‘পেছনে তাকালে আমি ট্রফি, গোল বা চুক্তির চেয়ে অনেক অলৌকিক ঘটনা দেখতে পাই। আর সামনে তাকালে আমার বিশ্বাস হয়, বয়স বা পরিস্থিতি যা-ই হোক, সেরাটা এখনো আসা বাকি। ঈশ্বর হয়তো তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি স্বপ্নেও ভাবোনি। আজ পৃথিবীর মানুষ তোমাকে পছন্দ করার অনেক আগে থেকেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। তোমার জন্য আমি আবারও সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, বাবা।’ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থক যখন নেইমারের সম্ভাব্য বিদায়ের বেদনায় স্তব্ধ, তখন বাবার এই আবেগঘন আহ্বান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নেইমার কি অবসরের সিদ্ধান্ত বদলে আবারও ব্রাজিলের জার্সিতে ফিরবেন, নাকি এটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ—সেই উত্তর সময়ই বলে দেবে।     জেটিভি নিউজ বাংলা, দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রফতানি, আজ গুরুত্বপূর্ণ শুনানি

বাবার আবেগঘন আহ্বান—‘অবসর ভেবো না, আবারও মাঠে ফিরো’; নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

আপডেট সময় ১৪ ঘন্টা আগে