তেজগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে যৌথ অভিযান
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৯ আগস্ট ২০২৬ ইং,সময় সকাল ০৮:৩৮ মিনিট। তেজগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়া এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একপর্যায়ে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে গত রাতে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তিনি আরও জানান, অভিযানের সময় যেসব স্থানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছিল, সেসব সংযোগ বিদ্যুৎ বিভাগের লোকজন বিচ্ছিন্ন করে দেয়। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

স্টাফ রিপোর্টার 





















