ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে বিশেষ সতর্কীকরণ ও সংশোধনী: মহিমাকে ঘিরে প্রকাশিত সংবাদের বিষয়ে জেটিভি নিউজ বাংলার বক্তব্য তেজগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে যৌথ অভিযান রাজস্ব আদায়ে করদাতাদের ওপর চাপ নয়, সহযোগিতা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস প্রশ্নফাঁসের মামলায় পিএসসির প্রোগ্রামার কৌশিক দেবনাথ কারাগারে বিএনপি সরকারের ছয় মাস: অগ্রগতির দাবি, সামনে বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর উদ্যোগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, গাড়িতে গ্যাস নেই—বাসাবাড়িতেও জ্বলছে না চুলা বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

বিশেষ সতর্কীকরণ ও সংশোধনী: মহিমাকে ঘিরে প্রকাশিত সংবাদের বিষয়ে জেটিভি নিউজ বাংলার বক্তব্য

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ইল,সময় ১১:০৭ পূর্বাহ্ন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের মহিমাকে নিয়ে পূর্বে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে জেটিভি নিউজ বাংলার বিশেষ সংশোধনী ও সতর্কীকরণ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তরা গ্রামের মহিমাকে নিয়ে পূর্বে জেটিভি নিউজ বাংলায় প্রকাশিত একটি সংবাদের বিষয়ে পরবর্তী অনুসন্ধানে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করে দেখা যায়, ওই সংবাদে মহিমাকে ঘিরে তার পূর্বের স্বামী জহিরুল ইসলাম কর্তৃক উপস্থাপিত কিছু তথ্যের সত্যতা পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, জহিরুল ইসলাম পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মহিমার বর্তমান সংসার ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তার বর্তমান স্বামীর কাছে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেছিলেন। এর মধ্যে মহিমার খালু ফজলুল করিমের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে এবং ফজলুল করিমের চরিত্রগত সমস্যা রয়েছে—এমন অভিযোগও করা হয়েছিল। তবে পরবর্তী অনুসন্ধান ও যাচাইয়ে এসব অভিযোগের পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং বিষয়টি রাগ, ক্ষোভ ও পূর্বপরিকল্পনার বশবর্তী হয়ে ছড়ানো মিথ্যা ও বানোয়াট তথ্যের অংশ বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও পারিবারিক মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায়, যাচাইয়ের পর জেটিভি নিউজ বাংলা কর্তৃপক্ষ পূর্বে প্রকাশিত সংবাদটি তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সম্পূর্ণরূপে অপসারণ করেছে। একই সঙ্গে জেটিভি নিউজ বাংলা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে, উক্ত সংবাদ বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য পুনরায় প্রচার, প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি আইনগতভাবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। জেটিভি নিউজ বাংলার পরিচালক বিষয়টি বিস্তারিতভাবে তদন্তের পর মহিমা ও তার পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। পাশাপাশি, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে একটি পরিবারে ভাঙন সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তার পেছনে থাকা পরিকল্পনাকারী ও ভুল তথ্য সরবরাহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেটিভি নিউজ বাংলা কর্তৃপক্ষ। জেটিভি নিউজ বাংলার পক্ষ থেকে পাঠকদের প্রতি অনুরোধ: কোনো ব্যক্তির পারিবারিক, সামাজিক বা ব্যক্তিগত মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে পূর্বে প্রকাশিত ওই সংবাদকে বর্তমান অবস্থায় কোনোভাবেই সত্য বা নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক করা হলো। বিশেষ সতর্কীকরণ | সংশোধনী | জেটিভি নিউজ বাংলা #JTVNewsBangla #বিশেষ #সতর্কীকরণ #সংশোধনী #মানিকগঞ্জ #ঘিওর #তরা #Highlight #Follower #ForYouPage

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে

বিশেষ সতর্কীকরণ ও সংশোধনী: মহিমাকে ঘিরে প্রকাশিত সংবাদের বিষয়ে জেটিভি নিউজ বাংলার বক্তব্য

আপডেট সময় ৬ ঘন্টা আগে