ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আবারও বদলালো পুলিশের ইউনিফর্ম, ফিরলো গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ০১ জুলাই ২০২৬ ইং, সময় : ০৪:৩৭ মিনিট।

আবারও বদলালো পুলিশের ইউনিফর্ম, ফিরলো গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্ট

সরকার পরিবর্তনের পর আবারও পরিবর্তন করা হলো বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে যে নতুন পোশাক চালু করা হয়েছিল, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সিদ্ধান্তে সেটি পরিবর্তন করে আবারও ফিরিয়ে আনা হয়েছে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট। আজ বুধবার (১ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে দেখা যায় হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকেই নতুন পোশাক পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন ইউনিফর্ম পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন পোশাক পাবেন। যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা নতুন ইউনিফর্মেই দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে। সেই সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং করা হয় লোহা-ধূসর (আইরন গ্রে) এবং প্যান্টের রং নির্ধারণ করা হয় কফি শেল বা কফি-বাদামি ধূসর। ওই সিদ্ধান্ত কার্যকর করে গত বছরের ২৫ নভেম্বর নতুন ইউনিফর্ম পরে মাঠে নামে পুলিশ। তবে নতুন ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক সদস্য পোশাকের পরিবর্তন সহজভাবে মেনে নিতে পারেননি। বিশেষ করে ইউনিফর্মের রং নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়। এদিকে নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশের পোশাকের রঙ পরিবর্তনের ঘোষণা দেয়। প্রজ্ঞাপনে শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং সম্পর্কেও নতুন বিধান যুক্ত করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, আগে লোহা-ধূসর শার্টের সঙ্গে লোহা-ধূসর ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের বিধান থাকলেও এখন নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম থাকবে। নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরবেন। আর মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরারও সুযোগ রাখা হয়েছে। মৌসুমভিত্তিক পোশাকের ক্ষেত্রেও নতুন বিধান রয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা শার্ট এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে। মাথার আবরণও অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে। নতুন এই ইউনিফর্ম চালুর মাধ্যমে সরকার পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনলো। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আবারও বদলালো পুলিশের ইউনিফর্ম, ফিরলো গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্ট

আপডেট সময় ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬