ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ঢাকায় বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০২ জুলাই ২০২৬ ইং,সময়: বেলা ১২:৩৭ মিনিট।

বিশেষ অভিযানে ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) উত্তর পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মো. নাফিজুল ইসলাম পিপিএম-সহ সঙ্গীয় ফোর্স ০১ জুলাই ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন— ১. মো. মামুন (২২), পিতা- মৃত হারুন হোসেন, মাতা- মৃত পারভেজ, সাং- শিপপুর, থানা- তিতাস, জেলা- কুমিল্লা। ২. মো. মোশারেফ শেখ (২০), পিতা- মো. জামাল শেখ, মাতা- লিপি বেগম, সাং- উথলি, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের TOYOTA M-CROP প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশকে জানান, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গা জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। অভিযানে জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা (৪২×৩০,০০০ = ১২,৬০,০০০ টাকা)। একটি সাদা রঙের TOYOTA M-CROP প্রাইভেটকার, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮, চেসিস নম্বর NZE121-0279659, ইঞ্জিন নম্বর 1NZ-22658871। গাড়িটির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১ নম্বর আসামির বিরুদ্ধে পূর্বে একটি ছিনতাই মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ঢাকায় বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

আপডেট সময় ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬