ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

টানা ছয় দিনের বিরতির পর আজ বিকেলে আবারও বসছে জাতীয় সংসদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময় সকাল ০৯:২৮মিনিট।

ফাইল ছবি

 টানা ছয় দিনের বিরতির পর আজ বিকেলে আবারও বসছে জাতীয় সংসদ

টানা ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হতে যাচ্ছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের সংসদীয় কার্যক্রম শুরু হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এর আগে, গত ৩০ জুন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পাসের পর সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছিল। চলতি অধিবেশনে নতুন অর্থবছরের মূল বাজেট অনুমোদনের পাশাপাশি অর্থ বিল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। উল্লেখ্য, গত ১১ জুন অর্থমন্ত্রী সংসদে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করার পর থেকে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। বাজেট আলোচনার পাশাপাশি সংসদ সদস্যরা দেশের বর্তমান অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, নির্বাচন ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে তাঁদের বক্তব্য ও বিশ্লেষণ সংসদে তুলে ধরেন। জেটিভি নিউজ বাংলা পর্যবেক্ষণ করছে আজকের অধিবেশনে সংসদীয় কার্যক্রমের ধারাবাহিকতা, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল, জাতীয় ইস্যু এবং সংসদ সদস্যদের বক্তব্য বিশেষ গুরুত্ব পেতে পারে। জেটিভি নিউজ বাংলা দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

টানা ছয় দিনের বিরতির পর আজ বিকেলে আবারও বসছে জাতীয় সংসদ

আপডেট সময় ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬