জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সরকারে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না : ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের কোনও পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনি প্রচার করা নিষিদ্ধ। প্রচার করা না গেলে প্রার্থিতাও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, “তফসিল ঘোষণার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার নিয়োগ, ভ্রাম্যমাণ আদালত, মনিটরিং সেলসহ প্রয়োজনীয় ২০টির মতো পরিপত্র জারি করার খসড়া প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পরপরই এগুলো জারি করা হবে।” এসময় আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পর সকলের জন্য আনুষ্ঠানিকভাবে সমান সুযোগ নিশ্চিতের দায়িত্ব আসবে। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক রাখা হবে না।” এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Reporter Name 






















