ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সরকারে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না : ইসি

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সরকারে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না : ইসি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের কোনও পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনি প্রচার করা নিষিদ্ধ। প্রচার করা না গেলে প্রার্থিতাও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, “তফসিল ঘোষণার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার নিয়োগ, ভ্রাম্যমাণ আদালত, মনিটরিং সেলসহ প্রয়োজনীয় ২০টির মতো পরিপত্র জারি করার খসড়া প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পরপরই এগুলো জারি করা হবে।” এসময় আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পর সকলের জন্য আনুষ্ঠানিকভাবে সমান সুযোগ নিশ্চিতের দায়িত্ব আসবে। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক রাখা হবে না।” এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সরকারে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না : ইসি

আপডেট সময় ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫