ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

ঈদযাত্রায় বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই, তিন স্তরের নিরাপত্তায় রেলওয়ে

জেটিভি নিউজ বাংলা

২৩ মে ২০২৬ ইং | শনিবার | ০২:৩৭ মিনিট

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেন চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। শনিবার (২৩ মে) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রেল সচিবের ভাষ্য, এবারের ঈদযাত্রায় যাত্রীরা তুলনামূলক বেশি স্বস্তিতে ভ্রমণ করতে পারবেন বলে কর্তৃপক্ষ আশাবাদী। ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ নজরদারির বিষয়েও গুরুত্বারোপ করেন ফাহিমুল ইসলাম। তিনি বলেন, বিশেষ করে উত্তরবঙ্গগামী কিছু যাত্রীর মধ্যে ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতা দেখা যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ের ভিজিল্যান্স টিম সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। ঈদকে কেন্দ্র করে স্টেশন ও ট্রেনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। এছাড়া রাতে যাতে অননুমোদিত কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। রেল সচিব আরও বলেন, সড়ক, রেল ও নৌপরিবহন খাত একই মন্ত্রীর অধীনে থাকায় ঈদযাত্রা ব্যবস্থাপনায় সমন্বয়ের সুবিধা তৈরি হয়েছে। এর ফলে তিনটি খাতেই একযোগে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

ঈদযাত্রায় বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই, তিন স্তরের নিরাপত্তায় রেলওয়ে

আপডেট সময় ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬