ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

পাবনার সেই অস্ত্রধারী যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

পাবনার সেই অস্ত্রধারী যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ

স্টাফ রিপোর্টার, জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছুঁড়ে আলোচনায় আসা যুবক তুষার মণ্ডল জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বলেন, সংঘর্ষের দিন তুষারের গুলি ছোড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তুষার মণ্ডল ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা–৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী। এদিকে, সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পাল্টাপাল্টি দুই মামলায় উভয় দলের মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুইজন ও বিএনপির তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওসি আব্দুর নূর জানান, দুই পক্ষই পৃথক মামলা করেছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তার অভিযান এবং তদন্ত চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর চর গড়গড়ি এলাকায় জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতা–কর্মী ও সমর্থক আহত হন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অনেকে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে গেছেন।
জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

পাবনার সেই অস্ত্রধারী যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ

আপডেট সময় ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫