ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

সোনারগাঁয়ে ভাড়া করা মালবাহী জাহাজ কেটে বিক্রি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার

**সোনারগাঁয়ে ভাড়া করা মালবাহী জাহাজ কেটে বিক্রি

ছাত্রদল নেতা শাহাদাতসহ সাতজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১** নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া নেয়া একটি মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মেঘনা নদীর তীরে পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে গত ১৫ দিন ধরে জাহাজটি গোপনে কেটে ফেলার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে জাহাজের মালিক রাকেশ শর্মা সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর বুধবার সকালে নজরুল ইসলাম নামের এক বিএনপি কর্মীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের জাহাজটি ৭ লাখ ২০ হাজার টাকায় এক মাসের জন্য ভাড়া নেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ছেলে, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন। পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া ও হোসেনসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি যৌথভাবে শিপইয়ার্ডে এনে জাহাজটি কেটে স্টিলের প্লেট হিসেবে বিক্রি করে দেন। জাহাজ মালিক রাকেশ শর্মা জানান, মাল টানার উদ্দেশ্যে ভাড়া দেয়া জাহাজটি পরিকল্পিতভাবে কাটার ফলে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনাটি জানার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি সাড়া পাননি বলে জানান। অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার বাবা ও শিপইয়ার্ড মালিক রফিকুল ইসলাম দাবি করেন, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

সোনারগাঁয়ে ভাড়া করা মালবাহী জাহাজ কেটে বিক্রি

আপডেট সময় ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫