ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
-
Reporter Name - আপডেট সময় ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- ১৪৪ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা, বিনোদন
ছবি, সংগৃহীত
হাসপাতালে ধর্মেন্দ্র: গোপন ভিডিও ফাঁস, জেনে গেলেন আসল কারণ
বলিউডের জীবন্ত কিংবদন্তি ধর্মেন্দ্র দেওল নিয়ে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল চরম উদ্বেগ। কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে দুই সপ্তাহ চিকিৎসা শেষে গত ১২ নভেম্বর সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন এই তারকা।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসসহ ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৩১ অক্টোবর রুটিন চেকআপের জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ৮৮ বছর বয়সী ধর্মেন্দ্রকে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে।
এ সময় ঘটে সবচেয়ে অমানবিক ঘটনা। হাসপাতালের এক কর্মচারী গোপনে ধর্মেন্দ্রর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ভিডিওতে অভিনেতাকে চিকিৎসারত অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়; পাশে দুই ছেলে সানি ও ববি দেওল, প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং পরিবারের অন্যান্য সদস্যদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ভিডিওটি ভাইরাল হতেই হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, বিষণ্ন চেহারায় দাঁড়িয়ে আছেন সানির দুই ছেলে করণ ও রাজবীরও। পরিবারের এমন গোপন ও সংবেদনশীল মুহূর্ত প্রকাশ্যে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তারকার স্বজনরা।
ঘটনার পর সানি দেওল এক বিবৃতিতে জানান, তাঁর বাবা এখন বাড়িতে এবং ভালো আছেন। একই সঙ্গে তিনি মিডিয়া ও জনসাধারণকে অনুরোধ করেন—অযাচিত গুজব রটানো থেকে বিরত থাকতে এবং পরিবারিক গোপনীয়তাকে সম্মান জানাতে।
ধর্মেন্দ্রর সুস্থতার খবরে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও গোপন ভিডিও ফাঁসের ঘটনাটি বলিউড ও চিকিৎসা খাত নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






























