ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫: ২০তম আসর ৭ এপ্রিল বগুড়ায়

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৫ মার্চ ২০২৬ সময়: দুপুর ২:২৫ মিনিট।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫: ২০তম আসর ৭ এপ্রিল বগুড়ায়

বগুড়া, ৫ মার্চ: সাফল্যের ধারাবাহিকতায় ২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জাঁকজমকপূর্ণ আসর আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ার একটি পাঁচতারকা হোটেলে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই-এর স্টুডিওতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, এবারে মোট ১৯টি বিভাগে পুরস্কার বিতরণ করা হবে, যার মধ্যে রয়েছে বিশেষ আজীবন সম্মাননা। দক্ষিণ এশিয়ার একমাত্র এই মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রবীণ ও নবীন সংগীতশিল্পী এবং সংগীত সংশ্লিষ্ট মানুষরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আশোকা ফেলো, অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রকল্প পরিচালক রাজু আলিম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অনেকে। ফরিদুর রেজা সাগর বলেন, “এবার আয়োজন হতে যাচ্ছে বগুড়ায়। এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে তিনজন প্রধানমন্ত্রী এসেছেন। তাদের সম্মান রাখতেই আমরা এই আয়োজন করছি। সফল করতে হলে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।” শাইখ সিরাজ বলেন, “সমাজে সুস্থ সংগীতের বিকাশের জন্য ২০ বছর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন শুরু হয়। আশা করছি এবারের আসর আরও চমকপ্রদ ও উল্লাসময় হবে।” সংগীতশিল্পী রফিকুল আলম যোগ করেন, “বিগত ২০ বছর ধরে এত বড় মিউজিক অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়ায় চ্যানেল আই ছাড়া কেউ করেনি। এটি সত্যিই অনন্য দৃষ্টান্ত।” সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গানের মধ্য থেকে এবারের টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর বিজয়ী নির্বাচিত হবেন। দেশের শীর্ষ সংগীতজ্ঞ ও বিচারকেরা এবারের বিচারকার্য সম্পন্ন করবেন।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫: ২০তম আসর ৭ এপ্রিল বগুড়ায়

আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬