ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহিমা নির্দোষ চক্রান্তের শিকার চারজনকে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, গ্রেপ্তার ২ বঙ্গভবনে প্রথম কর্মদিবসে যোগ দিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ গ্যাস সংকটে সিএনজি চালকদের দুর্ভোগ কমছে না, দীর্ঘ লাইনে কাটছে দিনের বড় সময় জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে হাজারো মানুষ মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল, ছয় নতুন সদস্যের দায়িত্ব বণ্টন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ

জেটিভি নিউজ বাংলা

তারিখ: বুধবার, ৮ জুলাই ২০২৬ ইং সময়: ০২:১৪মিনিট।

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে (৫০) গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। এর আগে, গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ওমর ফারুক সুমনকে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত ৮ জুলাই দিন ধার্য করেন। আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট মামলার বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে আন্দোলনে অংশ নেন। এ সময় এজাহারভুক্ত অন্যান্য আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মারাত্মক হামলা চালায়। একপর্যায়ে তাদের ছোড়া গুলিতে সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরে আসামিরা ছাত্র-জনতার ওপর বোমা নিক্ষেপ করলে বাদীসহ অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হন। এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২২২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দিপু মনি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ। এর আগে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। জেটিভি নিউজ বাংলা দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

মহিমা নির্দোষ চক্রান্তের শিকার

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ

আপডেট সময় ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬