ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে স্টেন্ট স্থাপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

jtvnewsbangla তারিখ: বুধবার, ১৩ মে ২০২৬ ইং,সময় : ১০:০০ মিনিট।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে স্টেন্ট স্থাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং। মঙ্গলবার (১২ মে) রাতে প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত Royal Papworth Hospital-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষার সময় হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক শনাক্ত হয়। পরে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট স্থাপন করা হয়। প্রেস উইং আরও জানায়, যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে ব্লক ধরা পড়ে। জরুরি চিকিৎসা হিসেবে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপনের পর বর্তমানে তার শারীরিক অবস্থা সন্তোষজনক। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত জটিলতার কারণে সিঙ্গাপুরের National University Hospital-এ ওপেন হার্ট সার্জারি করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই চিকিৎসার ফলোআপের অংশ হিসেবেই তিনি বর্তমানে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয়েছে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে স্টেন্ট স্থাপন

আপডেট সময় ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬