ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশজুড়ে হামের ভয়াবহ প্রকোপ, শিশুমৃত্যু ৪০০ ছাড়াল; শোক প্রকাশ করলেন সাকিব আল

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১১ মে ২০২৬ ইং,সময় :১২:৪০ মিনিট।

দেশজুড়ে হামের ভয়াবহ প্রকোপ, শিশুমৃত্যু ৪০০ ছাড়াল; শোক প্রকাশ করলেন সাকিব আল হাসান

দেশজুড়ে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা চারশ ছাড়িয়েছে। প্রতিদিনই অসংখ্য পরিবার হারাচ্ছে তাদের প্রিয় সন্তানকে, তৈরি হচ্ছে গভীর শোক ও উদ্বেগের পরিস্থিতি। এমন শোকাবহ অবস্থায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক শিশুকে কোলে নেওয়া স্বজনের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’ এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাতজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৫৫ দিনে সারাদেশে হাম আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। এই পরিসংখ্যান পরিস্থিতির গুরুতর অবস্থা স্পষ্ট করছে। দেশজুড়ে হামের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন

দেশজুড়ে হামের ভয়াবহ প্রকোপ, শিশুমৃত্যু ৪০০ ছাড়াল; শোক প্রকাশ করলেন সাকিব আল

আপডেট সময় ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬