ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

টিসিবির ট্রাক সেল শুরু ১১ মে”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

jtvnewsbangla

তারিখ: সোমবার, ১১ মে ২০২৬ ইং,সময় :০৯:৫৮মিনিট

“টিসিবির ট্রাক সেল শুরু ১১ মে”

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত ট্রাক সেলের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। টিসিবি জানিয়েছে, ঈদুল আজহা সামনে রেখে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। তবে এবার ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দামে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হবে ১৩০ টাকায়। পাশাপাশি চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে। এর আগে রোজার পূর্বে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করেছিল। তবে চিনি ও মসুর ডালের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিসিবি প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরে ২০টি, দেশের ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে। এই কার্যক্রম ২১ মে পর্যন্ত চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। পুরো কার্যক্রমে মোট ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন ক্রেতা ট্রাকসেলের মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।    

জেটিভি নিউজ বাংলা

সতঢ় প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন

টিসিবির ট্রাক সেল শুরু ১১ মে”

আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬