ঢাকা
,
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের রায়ে প্রত্যাখ্যাত কয়েকজন নেতা
রূপান্তরের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন
বিএনপি মোট কয়টি আসন পেয়েছে
পটুয়াখালীতে সংসদ হতে যাচ্ছেন যারা
পিরোজপুরের তিন আসনে আংশিক ফল: পিরোজপুর-১ ও ২-এ দাঁড়িপাল্লা, পিরোজপুর-৩-এ ধানের শীষ এগিয়ে
পঞ্চগড়-১ আসনে প্রাথমিক ফলে এগিয়ে নওশাদ জমির, পিছিয়ে সার্জিস আলম
আসন্ন নির্বাচনে বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠনের ব্যাপারে তারা আশাবাদী
নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়েছে।
ভোটের ময়দানে হিজড়া জনগোষ্ঠী—কতজন ভোটার জানাল ইসি
নির্বাচনকে ঘিরে এযেন ঈদের আমেজে ফিরছে সবাই ঘরে
জনগণের রায়ে প্রত্যাখ্যাত কয়েকজন নেতা
-
Reporter Name - আপডেট সময় ১২ মিনিট আগে
- ১ বার পড়া হয়েছে
জনগণের রায়ে প্রত্যাখ্যাত কয়েকজন নেতা
জেটিভি নিউজ বাংলা
তারিখ ও সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:১৮ মিনিট
জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে আসা কয়েকজন নেতা এবারের নির্বাচনে জনগণের রায়ে প্রত্যাখ্যাত হয়েছেন। বিভিন্ন আসনের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভোটাররা তাদের রাজনৈতিক অবস্থান ও ভূমিকার মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন ব্যালটের মাধ্যমে।
কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ–এর কাছে। প্রাপ্ত ফলাফলে ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট, আর ড. হামিদুর রহমান আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।
রংপুর-৩ আসনে একসময় লাঙ্গলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় বড় পরিবর্তন দেখা গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫ ভোট। এ আসনে জামায়াত প্রার্থী মো. মাহবুবুর রহমান (বেলাল) ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী মো. সামসুজ্জামান সামু পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট।
বগুড়া-2 (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ আসনে বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন পরাজিত হয়েছেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট, আর হারুনুর রশীদ হারুন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।
নির্বাচনী ফলাফলে স্পষ্ট হয়েছে, অতীতের রাজনৈতিক ভূমিকা ও অবস্থানকে সামনে রেখেই ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় জনগণ এবার প্রত্যাশা ও আস্থার ভিত্তিতেই রায় দিয়েছেন।
জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























