ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

জনগণের রায়ে প্রত্যাখ্যাত কয়েকজন নেতা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

জনগণের রায়ে প্রত্যাখ্যাত কয়েকজন নেতা জেটিভি নিউজ বাংলা তারিখ ও সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:১৮ মিনিট জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে আসা কয়েকজন নেতা এবারের নির্বাচনে জনগণের রায়ে প্রত্যাখ্যাত হয়েছেন। বিভিন্ন আসনের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভোটাররা তাদের রাজনৈতিক অবস্থান ও ভূমিকার মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন ব্যালটের মাধ্যমে। কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ–এর কাছে। প্রাপ্ত ফলাফলে ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট, আর ড. হামিদুর রহমান আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট। রংপুর-৩ আসনে একসময় লাঙ্গলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় বড় পরিবর্তন দেখা গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫ ভোট। এ আসনে জামায়াত প্রার্থী মো. মাহবুবুর রহমান (বেলাল) ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী মো. সামসুজ্জামান সামু পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। বগুড়া-2 (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ আসনে বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন পরাজিত হয়েছেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট, আর হারুনুর রশীদ হারুন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। নির্বাচনী ফলাফলে স্পষ্ট হয়েছে, অতীতের রাজনৈতিক ভূমিকা ও অবস্থানকে সামনে রেখেই ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় জনগণ এবার প্রত্যাশা ও আস্থার ভিত্তিতেই রায় দিয়েছেন। জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

জনগণের রায়ে প্রত্যাখ্যাত কয়েকজন নেতা

আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬