ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
যৌথ বাহিনীর টানা অভিযানে গ্রেপ্তার ৩৩ জন সন্দেহভাজন
-
Reporter Name - আপডেট সময় ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- ১২৭ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট ভার্সন প্রতিবেদন
যৌথ বাহিনীর টানা অভিযানে গ্রেপ্তার ৩৩ জন সন্দেহভাজন
তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টানা অভিযান চালিয়ে গত ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন এলাকায় মোট ৩৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত, কিশোর গ্যাং সদস্য ও চোরাকারবারিসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, ১২টি ককটেল, বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মাদকদ্রব্য ও বেশ কিছু ধারালো অস্ত্র।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
— জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























