JTV News Bangla –
প্রিন্ট ভার্সন
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ২,০০৬ মামলা
স্টাফ রিপোর্টার | JTV News Bangla
তারিখ: ২ ডিসেম্বর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায়
মোট ২,০০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগের অভিযানে বিভিন্ন যানে মামলা দেওয়া হয়।
বিভাগভিত্তিক মামলার সংখ্যা:
- মতিঝিল বিভাগ:
বাস ১৩, ট্রাক ৫, কাভার্ডভ্যান ২৫, সিএনজি ৫৭, মোটরসাইকেল ১৮৯ — মোট ৩৪৬ মামলা
- ওয়ারী বিভাগ:
বাস ৩৩, ট্রাক ২৮, কাভার্ডভ্যান ২০, সিএনজি ২৩, মোটরসাইকেল ৫৯ — মোট ২০২ মামলা
- তেজগাঁও বিভাগ:
বাস ৯, ট্রাক ৪, কাভার্ডভ্যান ১২, সিএনজি ৪০, মোটরসাইকেল ১০৮ — মোট ২১৬ মামলা
- মিরপুর বিভাগ:
বাস ১২, ট্রাক ১০, কাভার্ডভ্যান ২০, সিএনজি ২৩, মোটরসাইকেল ১২৭ — মোট ২৪৫ মামলা
- গুলশান বিভাগ:
বাস ৩৩, ট্রাক ৬, কাভার্ডভ্যান ৯, সিএনজি ৫৭, মোটরসাইকেল ২৪৩ — মোট ৪৯৪ মামলা
- উত্তরা বিভাগ:
বাস ২৪, ট্রাক ৬, কাভার্ডভ্যান ৪, সিএনজি ৫১, মোটরসাইকেল ৮৬ — মোট ২৬৪ মামলা
- রমনা বিভাগ:
বাস ৪, ট্রাক ১, কাভার্ডভ্যান ২, সিএনজি ৯, মোটরসাইকেল ১৪ — মোট ৯৩ মামলা
- লালবাগ বিভাগ:
বাস ৭, ট্রাক ৫, কাভার্ডভ্যান ৫, সিএনজি ১৪, মোটরসাইকেল ৮৯ — মোট ১৪৬ মামলা
অভিযানকালে
৩৯৫টি গাড়ি ডাম্পিং এবং
১৮৫টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
JTV News Bangla ডেস্ক