টঙ্গী জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু
স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের অধীনে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান জোড় ইজতেমায় এখন পর্যন্ত মোট পাঁচ জনের মৃত্যু হলো।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মৃত দুই মুসল্লি হলেন—
- আবুল আসাদ বাদল (৬২), সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে
- মঈন উদ্দিন (১০০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে
হাবিবুল্লাহ রায়হান জানান,
রবিবার ভোর পৌনে ৫টার দিকে ইজতেমা মাঠে অবস্থানরত শতবর্ষী মুসল্লি মঈন উদ্দিন স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন।
এর আগে
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে আবুল আসাদ বাদলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরায়ে নেজামের আয়োজনে শুরু হয় পাঁচ দিনব্যাপী এই জোড় ইজতেমা। আগামী
২ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।