ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

খাদ্যের বিনিময়ে মাদক মিলছে মায়ানমার থেকে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 জেটিভি ডেস্ক নিউজ বাংলা ‎ছবি সংগৃহীত মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে খাদ্যপণ্য পাচারকারী চক্রের ১০ সদস্যকে থেকে আটক করেছে কোস্টগার্ড। সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল খাদ্যপণ্যসহ তাদের আটক করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে এমন তথ্য আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কোস্টগার্ড জাহাজ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২৫০০ কেজি রসুন, এক হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস, আড়াই হাজর কেজি পেঁয়াজসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দ মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

খাদ্যের বিনিময়ে মাদক মিলছে মায়ানমার থেকে

আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫