ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চট্টগ্রামে মেয়রের ব্যানার সরানো নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত ৮

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা চট্টগ্রাম:

‎চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে। ‎ঘটনার সূত্রপাত: স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়রের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং কয়েকজন আহত হন। ‎অন্য এক সূত্র জানায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা–সংক্রান্ত বিরোধ চলছিল। ব্যানার টানানোকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা: ‎স্থানীয় মিনহাজুল ইসলাম বলেন, “মধ্যরাতে হঠাৎ গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে।” দলের অভ্যন্তরীণ অভিযোগ-পাল্টা অভিযোগ: চমেক হাসপাতালে ছাত্রদলের নেতা পরিচয়ে জিএম সালাউদ্দিন আসাদ বলেন, “যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয় দিয়ে নানা অপকর্ম করছে। মেয়রের ছবি লাগিয়ে ব্যানার ঝুলিয়েছিল তারা। মেয়রের নির্দেশে আমাদের ছেলেরা ব্যানার খুলতে গেলে তাদের তুলে নিয়ে মারধর করা হয়। পরে ছাদ থেকে গুলি চালানো হয়।” ‎চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল বাদশা বলেন, “গুলির আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। হামলাকারীরা আগে যুবলীগ করত, এখন যুবদলের নাম ব্যবহার করে নানা অপকর্ম করছে।”

‎পুলিশের বক্তব্য:

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, “গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। আহত আরও আটজন চিকিৎসাধীন আছেন।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল জোরদার করেছে। ‎📅 প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৫ ‎🖊️ প্রতিবেদন: জেটিভি নিউজ বাংলা বিশেষ প্রতিনিধি

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চট্টগ্রামে মেয়রের ব্যানার সরানো নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত ৮

আপডেট সময় ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫