ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বিএনপি, ধর্ম যার যার নিরাপত্তা সবার: আমান উল্লাহ আমান
-
Reporter Name - আপডেট সময় ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- ২৭২ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা
সাভার প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই দেশে ধর্ম যার যার, নিরাপত্তা হবে সবার। জনগণের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ।
বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণই সকল ক্ষমতার উৎস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে জনগণের সরকার গঠন করবে। বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর।
দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে এসে তিনি স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সব ধর্মের মানুষকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
এ সময় তেঁতুলঝোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা পূজা মণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















