ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা সাভার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে সাভারে এক কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধলপুর এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহিন সরকার। সভায় প্রধান অতিথি বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি নতুন, ন্যায্য ও আধুনিক বাংলাদেশ গঠনের রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক স্বচ্ছতা, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই দফাগুলোর বাস্তবায়ন অপরিহার্য। তিনি আরও বলেন, দেশের প্রতিটি তরুণকে এই জাতীয় সংস্কার আন্দোলনের অংশ হতে হবে। কারণ রাষ্ট্র মেরামতের এই রূপরেখা আগামী প্রজন্মের জন্য একটি সুশাসনের ভিত্তি স্থাপন করবে। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে উত্তরণের জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি যুগান্তকারী পদক্ষেপ। জাতীয় ঐক্য ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলে তারা মত দেন। আয়োজকরা জানান, এই কর্মপরিকল্পনার আলোকে আগামী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে আলোচনা ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে, যাতে জনগণ সরাসরি এই জাতীয় কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারেন। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫