ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

পল্লবীর শিশু হত্যা মামলায় আদালতে সোহেল-স্বপ্না, আজ অভিযোগ গঠনের শুনানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১ জুন ২০২৬ ইং | সময়: সকাল ১০:৩২ মিনিট ছবি সংগৃহীত

পল্লবীর শিশু হত্যা মামলায় আদালতে সোহেল-স্বপ্না, আজ অভিযোগ গঠনের শুনানি

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর আট বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল পৌনে আটটার দিকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নাকে রাখা হয়েছে নারী হাজতখানায়। আজ দুই আসামির উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মহানগর দায়রা জজ আদালতের ইনচার্জ রিপন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে সোহেল রানা কৌশলে তাকে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার জন্য রামিসাকে খুঁজতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান। এরপর ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করেন তিনি। ভেতরে ঢুকে সোহেল ও স্বপ্নার শোয়ার ঘরে রামিসার মাথাবিহীন দেহ এবং একটি বালতির মধ্যে তার মাথা দেখতে পান তারা। ঘটনার সময় স্বপ্না সেখানে দাঁড়িয়ে ছিল বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার দিনই শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন ২০ মে প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিনে আদালত স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তদন্ত শেষে গত ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

পল্লবীর শিশু হত্যা মামলায় আদালতে সোহেল-স্বপ্না, আজ অভিযোগ গঠনের শুনানি

আপডেট সময় ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬