ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: শুক্রবার, ৫ জুন ২০২৬ ইং,সময়: রাত ০৯:৫১ মিনিট।

বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা

ঢাকা — বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিরক্ষা, এভিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং চিকিৎসা খাতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই ভেন্যুতে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত বন্ধুত্ব আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আপাতত একটি অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা—তা নিয়েও আলোচনা চলছে বলে তিনি জানান। এদিকে একই ভেন্যুতে ঢাকা–আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর আগে গত এপ্রিলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর InterContinental Dhaka হোটেলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকের ধারাবাহিকতায় পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা

আপডেট সময় ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬