ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

তোফায়েল আহমেদের প্রথম জানাজা, ধানমন্ডিতে আটক ১০-১৫ জন

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০১ জুন ২০২৬ ইং,সময়: রাত ৮:৩২ মিনিট।   রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়া (তাকওয়া মসজিদ) প্রাঙ্গণে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়ায়, যার ফলে পুলিশ লাঠিচার্জ করে এবং ১০-১৫ জনকে আটক করে। সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যেতে পারে, সেই ব্যবস্থা করেছি। যারা বিশৃঙ্খলা করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজন, সেই সংখ্যা যাচাই করে জানানো হবে।’ আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে যদি সাধারণ কেউ আটক হন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’ উল্লেখ্য, আজ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। বর্ষীয়ান এই নেতার পরবর্তী জানাজা আগামীকাল (মঙ্গলবার) ভোলায় তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা, ধানমন্ডিতে আটক ১০-১৫ জন

আপডেট সময় ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬