ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল দলিলে প্রায় ২৩.৩১ একর জমি দখলের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

জেটিভি ডেস্ক নিউজ বাংলা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল দলিলে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২৩.৩১ একর জমি দখল করার অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জের চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ অক্টোবর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ থানার বাসিন্দা আব্দুল খালেক, মো. আব্দুল লতিফ মোল্লা, মো. আব্দুস সালাম (মিন্টু) ও মো. আবুল কালাম আজাদ (রিপন)। দুদক সূত্রে জানা যায়, দিনাজপুরের বোচাগঞ্জ থানার রনগাঁও ইউনিয়নের সাদামহল মৌজায় দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহালী ও সাঁওতাল সম্প্রদায়ের পরিবারগুলো বসবাস করছে। তারা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হলেও আর্থিক সংকটে পড়ে বিভিন্ন সময়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাছে মৌখিকভাবে জমি লিজ দেন। পরে আসামিরা তাদের অজ্ঞতা ও অসহায় অবস্থার সুযোগ নিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জমির টাইটেল পরিবর্তন করে ২২টি জাল দলিলের মাধ্যমে ২৩.৩১ একর জমি নিজেদের নামে নিবন্ধন করে নেন। ফলে আদিবাসী মালিকানাধীন জমি অবৈধভাবে হস্তান্তরিত হয়েছে বলে দুদক প্রমাণ পেয়েছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল দলিলে প্রায় ২৩.৩১ একর জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫