জেটিভি নিউজ বাংলা
তারিখ ২০ জুন ২০২৬ ইং | সময় : দুপুর ১২:৩৯ মিনিট।প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী ২৮ জন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ জুন একদিনের সরকারি সফরে তিনি মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশে রওনা হবেন। দুই দেশ মিলিয়ে মোট ছয় দিনের সফরে থাকবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন। সফর শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানিয়েছেন, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন ২৭ জন এবং চীন সফরে থাকবেন ২৮ জন। সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকেলে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরের আনুষ্ঠানিক কর্মসূচি মূলত ২২ জুন অনুষ্ঠিত হবে। এরপর মালয়েশিয়া সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়া ও চীন—দুই দেশের সফরই কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া সফর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতির খবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 























