ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

শাপলা চত্বর মামলায় সাংবাদিক গ্রেফতার প্রসঙ্গে অ্যামনেস্টির হস্তক্ষেপ অনুচিত: চিফ প্রসিকিউটর

জেটিভি নিউজ বাংলা

  তারিখ: ২৪ মে ২০২৬ ইং| সময়: বিকাল, ৫:১৬ মিনিট।  

শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই সাংবাদিক—ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুর গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রবিবার (২৪ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে তার কাছে কোনও তথ্য বা ধারণা নেই। তিনি জানান, জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের ৩১টি মামলার তদন্ত বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এ সময় বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসঙ্গও তুলে ধরেন মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এত বছর পার হলেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া অত্যন্ত দুঃখজনক। চিফ প্রসিকিউটর আরও জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি ৭টি মামলা পুনরায় তদন্তের জন্য পাঠিয়েছেন। এসব মামলার চার্জশিট আসন্ন ঈদের পর দাখিল করা হবে বলেও জানান তিনি।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

শাপলা চত্বর মামলায় সাংবাদিক গ্রেফতার প্রসঙ্গে অ্যামনেস্টির হস্তক্ষেপ অনুচিত: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬