জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২০ মে ২০২৬ ইং | বুধবার | সময়: সকাল ১০:১৮ মিনিট।শতকের বদলে কেজিতে লিচু বিক্রি, বাজারে সিন্ডিকেট ও ভোক্তা অধিকার ক্ষুণ্নের অভিযোগ
দেশের বিভিন্ন বাজারে লিচু কেজি ওজনে বিক্রি করা হচ্ছে, যা বাজার পরিস্থিতিকে সিন্ডিকেট নিয়ন্ত্রিত করে তুলছে এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ন করছে বলে দাবি করেছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে যুগের পর যুগ লিচু শত সংখ্যায় বিক্রি হয়ে আসছে। তবে কিছু অসাধু সিন্ডিকেট কেজি ওজন পদ্ধতি প্রচলন করে বাজারে নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আরও অভিযোগ রয়েছে, বিগত ১৬ বছরে দেশের বিভিন্ন পণ্যের বাজারেও একই ধরনের পরিস্থিতি তৈরি করে দাম বৃদ্ধি এবং বাজার সংকট সৃষ্টি করে আসছে একটি বড় বাজার সিন্ডিকেট। ভোক্তাদের দাবি, দ্রুত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দীর্ঘমেয়াদি শাস্তির ব্যবস্থা করা হলে সঠিক বাজার পরিস্থিতি ফিরে আসবে এবং ভোক্তা অধিকার সংরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। #highlight #লিচু #কালোবাজরি #সিন্ডিকেট #ভোক্তাধিকার #flowers #জেটিভিনিউজবাংলা

ডেস্ক রিপোর্ট 




















