জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৯ এপ্রিল ২০২৬ ইং, সময়: রাত ৯:২১ মিনিটআবারও বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে বৃদ্ধি ৪ টাকা
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে। ঘোষণার পর থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে। এতে দেশের ভোজ্যতেলের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি বলে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিজারবদ্ধ....

Reporter Name 





















