ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম বৃদ্ধি, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২০ এপ্রিল ২০২৬ইং, সোমবার,সময় ঃ ০৮:০৩ মিনিট।

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম বৃদ্ধি, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা: বাণিজ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যেও পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেন, এ পরিস্থিতির ফলে আমদানি ব্যয়, শিপিং ও বীমা খরচ বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাজারে রফতানি হ্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রেমিট্যান্স প্রবাহেও চ্যালেঞ্জ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সাংসদ মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যারিস্টার কায়সার কামাল। সাংসদ শামছুর রহমান শিমুল বিশ্বাস সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার প্রভাব বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে পড়বে কিনা এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ কী— তা জানতে চান। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করেছে, যা বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশও এর বাইরে নয়। মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এ অঞ্চলের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমানের বাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রফতানি হয়ে থাকে।” তিনি আরও জানান, চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে— ভারত, নেপাল, ভুটানসহ ইস্ট এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোতে রফতানি বাড়ানোর উদ্যোগ; তৈরি পোশাক খাতের পাশাপাশি ঔষধ, কৃষিজ ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, হিমায়িত খাদ্য, চিংড়ি ও মৎস্য পণ্য, আইসিটি এবং হালকা প্রকৌশল খাতে রফতানি বৃদ্ধি করে বহুমুখীকরণ; জাহাজ শিল্প ও পাদুকা খাতে কাঁচামাল ও উপকরণ ফ্রি অব চার্জ (এফওসি) ভিত্তিতে আমদানির অনাপত্তি প্রদান; প্রেফারেনশিয়াল মার্কেট সুবিধা নিশ্চিত করতে রফতানিকারকদের জন্য অনলাইনে রুলস অব অরিজিন সার্টিফিকেট প্রদান; ভারত, ভুটান, নেপাল, কম্বোডিয়া ও শ্রীলংকার সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং কমিটি ও কমার্স সেক্রেটারি লেভেল মিটিং (সিএসএলএম) নিয়মিত আয়োজনের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধান; এবং বাংলাদেশ-কোরিয়া কমপ্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা ও অংশগ্রহণ। বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এসব পদক্ষেপের মাধ্যমে বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রভাব মোকাবিলা করে বাংলাদেশের বাণিজ্য খাতকে স্থিতিশীল রাখা সম্ভব হবে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম বৃদ্ধি, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬