জেটিভি নিউজ বাংলা
তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ইং| সময় : ৯:৩০ মিনিট।ই-ভ্যাট রিটার্ন জমার সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড
মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট প্রযুক্তিগত সমস্যার প্রেক্ষিতে জনস্বার্থে এই সময় বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআরের এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো কিছুটা স্বস্তি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্ধারিত নতুন সময়সীমার মধ্যে সবাইকে রিটার্ন দাখিল সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Reporter Name 





















