ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার দাম।
-
Reporter Name - আপডেট সময় ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ১০১ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: দুপুর ৩টা ২০ মিনিট
দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার দাম।
রেকর্ড দামে পৌঁছানোর পর কয়েক দিনের ব্যবধানে তিন দফা কমলেও আজ নতুন করে বাড়ল সোনার মূল্য।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস জানিয়েছে, আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ একদিনেই ভরিপ্রতি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা।
শনিবার সকালে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকেই নতুন এ দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
দামের তালিকা অনুযায়ী,
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৮ টাকা।
একই সঙ্গে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস।
২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার কারণে সোনার বাজারে এই পরিবর্তন দেখা যাচ্ছে।
জেটিভি নিউজ বাংলা — সর্বশেষ আপডেট।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























