ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
ব্যবসায়ীদের এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
-
Reporter Name - আপডেট সময় ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- ১২৬ বার পড়া হয়েছে
ব্যবসায়ীদের এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
সংকট মোকাবিলায় জ্বালানি বিভাগের ৫ উদ্যোগ
ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা
০৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, পিএম।
এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এতে সারাদেশে কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কোনো ধরনের অস্থিতিশীলতা রোধে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্যোগগুলো হলো—
১. ব্যাংক ঋণ ও এলসি খোলার গতি বাড়ানোর উদ্যোগ
এলপিজি আমদানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণপ্রাপ্তি ও এলসি (লেটার অব ক্রেডিট) খোলার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।২. ভ্যাট কমানোর প্রস্তাব সবুজ জ্বালানি বিবেচনায় এলপিজি–সংশ্লিষ্ট উৎপাদন ও আমদানি পর্যায়ে আরোপিত ভ্যাট কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–কে চিঠি দেওয়া হয়েছে।
প্রস্তাবে আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার কথা বলা হয়েছে। পাশাপাশি উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
৩. আমদানি সিলিং বৃদ্ধির প্রক্রিয়া
ওমেরা, মেঘনা, যমুনা, ইউনাইটেড আই গ্যাস ও ডেলটা থেকে পাওয়া আবেদনের বিষয়ে মন্ত্রণালয়ের অনাপত্তি দিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)–কে অনুরোধ করা হয়েছে।
৪. কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট
জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিসভা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
৫. মজুত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন
এলপিজির প্রকৃত আমদানি ও মজুত পরিস্থিতি জানতে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সংশ্লিষ্ট স্টোরেজ পরিদর্শন করে প্রতিবেদন দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে আমদানিকারক, ডিস্ট্রিবিউটর, ডিলার ও খুচরা বিক্রেতা পর্যায়ে সরবরাহ চেইনের প্রকৃত অবস্থা যাচাই করা হবে।
জ্বালানি বিভাগ বলছে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলপিজি বাজারে কৃত্রিম সংকট রোধ করা সম্ভব হবে এবং ভোক্তা পর্যায়ে সরবরাহ স্বাভাবিক থাকবে।
জেটিভি নিউজ বাংলা, /বানিজ্য /অর্থনীতি
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























