ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
নিরাপত্তাজনিত কারণে ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল
-
Reporter Name - আপডেট সময় ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ১২০ বার পড়া হয়েছে
নিরাপত্তাজনিত কারণে ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল
ফরিদপুর প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১:০৩ পিএম।
ফরিদপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমসের কনসার্ট নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটায় সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই কনসার্টটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন,
“জেলা স্কুলের নিজস্ব একটি প্রোগ্রাম ছিল এটি। মাঠের জায়গা তুলনামূলক ছোট। বাইরে থেকে বিপুলসংখ্যক মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও হালকা মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার স্বার্থে কনসার্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়।”
জেলা প্রশাসক আরও জানান, এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
“এর আগের দিন ওয়ারফেইজ ব্যান্ডের পরিবেশনায় কোনো সমস্যা হয়নি। কিন্তু শুক্রবার রাতে বাইরের লোকজনের অতিরিক্ত জমায়েত থেকেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়,” বলেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। দুই দিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে, শুক্রবার রাতে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অনুষ্ঠানে উপস্থিত থাকা বিবিসি বাংলার সাংবাদিক সায়েদুল ইসলাম জানান, শুক্রবার রাত নয়টার দিকে র্যাফল ড্র চলছিল এবং সেটি শেষ হলেই কনসার্ট শুরু হওয়ার কথা ছিল।
তিনি বলেন, “অনুষ্ঠানে প্রবেশের অনুমতি ছিল কেবল সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের। কিন্তু জেমসের কনসার্টের খবরে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় এবং একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে বাইরের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে আয়োজকরা কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেন।”
এদিকে কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এটি সম্পূর্ণভাবে একটি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত এবং এর সঙ্গে অন্য কোনো গোষ্ঠী বা মতাদর্শের সম্পৃক্ততা নেই।
নিরাপত্তাজনিত কারণে কনসার্ট বাতিল হওয়ায় অনুষ্ঠান শেষ না করেই ঢাকায় ফিরে যান সঙ্গীতশিল্পী জেমস।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















