ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ব্রিটেনে ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতন: বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মীয় শিক্ষক আশরাফ উদ্দিনের ১২ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ডেস্ক | 

ব্রিটেনে ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতন: বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মীয় শিক্ষক আশরাফ উদ্দিনের ১২ বছরের কারাদণ্ড

  ব্রিটেনে শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মীয় শিক্ষক হাফেজ আশরাফ উদ্দিনকে (৭১) ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ইপসুইচ ক্রাউন কোর্ট। যুক্তরাজ্যের বার্কিং এলাকায় ১৯৮৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অন্তত ছয়জন ছাত্রীর ওপর তিনি ধারাবাহিকভাবে যৌন নিপীড়ন চালান। সে সময় ভুক্তভোগীদের বয়স ছিল ৭ থেকে ১৪ বছরের মধ্যে। ধর্মীয় শিক্ষক হিসেবে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় তিনি প্রায় দেড় দশক ধরে নিজের সামাজিক মর্যাদাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। সমাজের লজ্জা ও শিক্ষকের প্রভাবশালী অবস্থানের কারণে ভুক্তভোগীরা দীর্ঘ বছর মুখ খুলতে পারেননি। এ বছরের শুরুতে সাতজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ২২টি অভিযোগ আনা হয়। এর মধ্যে চারটি অভিযোগে একাধিকবার অপরাধ করার প্রমাণ পাওয়া যায়, ফলে ঘটনাসংখ্যা দাঁড়ায় ২৯টি। চার সপ্তাহব্যাপী বিচার শেষে জুরি বোর্ড ছয়জন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ১৩টি ঘটনায় দোষী সাব্যস্ত করে—যার মধ্যে কয়েকটি ‘অত্যন্ত গুরুতর’ অপরাধ হিসেবে বিবেচিত। রায়ে বিচারক আশরাফ উদ্দিনকে ১২ বছরের কারাদণ্ড দেন এবং আজীবনের জন্য তাকে ‘সেক্স অফেন্ডারস রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো শিশুর ক্ষতি ঠেকাতে অনির্দিষ্টকালের ‘সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার’ও জারি করা হয়। সাজার সময় বিচারক বলেন, “ধর্মীয় শিক্ষার জন্য পরিবারগুলো বিশ্বাস করে তাদের কন্যাসন্তানদের আপনার কাছে পাঠিয়েছিল। আপনি সেই বিশ্বাসের জঘন্য অপব্যবহার করেছেন।” সাউথ সেফগার্ডিং ইনভেস্টিগেশন ইউনিটের ডিটেকটিভ ইন্সপেক্টর ডোনা হপার বলেন, ভুক্তভোগীরা বহু বছর পরও ন্যায়বিচার পাওয়ার সাহস দেখিয়েছেন। তার মতে, “অনেক বছর পরও অপরাধীর বিচার সম্ভব—এই রায়ই তার প্রমাণ।” পুলিশ জানায়, আশরাফ উদ্দিন ভেবেছিলেন বয়স ও সময় পেরিয়ে যাওয়ার কারণে শাস্তি এড়াতে পারবেন। কিন্তু ভুক্তভোগীদের দৃঢ় অবস্থান তাকে শেষ বয়সে কারাগারে নিয়ে গেছে। সূত্র: বিবিসি
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ব্রিটেনে ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতন: বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মীয় শিক্ষক আশরাফ উদ্দিনের ১২ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫